ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে দ্বিতীয় জাহাজে আঘাত, ক্রুরা জাহাজ ছাড়ছেন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 75
100

হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি প্রক্ষেপণের আঘাতে আরেকটি জাহাজে আগুন লেগেছে এবং ক্রুরা জাহাজ ছেড়ে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আজ (বুধবার, ১১ মার্চ) সংস্থাটি জানায়, ইরানের সন্নিহিত এ কৌশলগত জলপথে একটি কার্গো জাহাজে অজ্ঞাত প্রক্ষেপণের আঘাতে আগুন ধরে যায়। ব্রিটিশ সংবাদ সংস্থা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, জাহাজটি সহায়তা চেয়েছে এবং ক্রুরা সরিয়ে যাচ্ছেন। এর আগে আজ (বুধবার, ১১ মার্চ) রাস আল খাইমাহ আমিরাতের উত্তর–পশ্চিমে ২৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে হামলার খবর দেয় ইউকেএমটিও।

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ‘সবচেয়ে তীব্র হামলা’

জাহাজটির মাস্টার জানান, সন্দেহভাজন অজ্ঞাত প্রক্ষেপণের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা জানা না গেলেও সব ক্রু নিরাপদ আছেন বলে জানানো হয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ১০০টি জাহাজ উপসাগরে প্রবেশ বা প্রস্থান করে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান কার্যত প্রণালিটি বন্ধ করে দিয়েছে এবং সংকটের শুরুর দিকে এ পথে চলাচলকারী অন্তত ১০টি জাহাজে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে দ্বিতীয় জাহাজে আঘাত, ক্রুরা জাহাজ ছাড়ছেন

আপডেট সময় : ০৩:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬