ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াল জার্মানি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 71

ফিলিস্তিনের গাজায় জাতিগত অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় নিজেদের আগের অবস্থান থেকে সরে এসেছে জার্মানি। ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নেওয়ার যে প্রতিশ্রুতি বার্লিন আগে দিয়েছিল, তা থেকে তারা আনুষ্ঠানিকভাবে পিছু হটেছে।

চলতি সপ্তাহে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, দ্য হেগের এই আলোচিত মামলায় বার্লিন আর ইসরায়েলের পক্ষে কোনো হস্তক্ষেপ করবে না। জার্মানির এই আকস্মিক সিদ্ধান্তকে দেশটির প্রকাশ্য পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

উল্লেখ্য, ২০২৩ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা যখন গাজায় গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে, তখন জার্মানি জোরালোভাবে তেল আবিবের পাশে থাকার ঘোষণা দিয়েছিল। এমনকি ২০২৪ সালের জানুয়ারি মাসেও জার্মান সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে তারা আইসিজেতে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে এবং প্রয়োজনে তৃতীয় পক্ষ হিসেবে আইনি প্রক্রিয়ায় অংশ নেবে। সে সময় দক্ষিণ আফ্রিকার আনা জাতিগত হত্যার অভিযোগগুলোকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলেও প্রত্যাখ্যান করেছিল তারা। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াল জার্মানি

আপডেট সময় : ০৩:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬