আরব মিত্রদের কাছে ২৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০৩:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 49
মার্কিন যুক্তরাষ্ট্র তার তিন আরব মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের কাছে প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর তথ্য নিশ্চিত করেছে।
কংগ্রেসে পাঠানো নোটিশ অনুযায়ী, এ চুক্তির সবচেয়ে বড় অংশটি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের কাছে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৮০০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। অন্যদিকে, কুয়েতও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮০০ কোটি ডলার মূল্যের সমরাস্ত্র পাচ্ছে, যার মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।
যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স
এছাড়া, মিত্র দেশ জর্ডানের জন্য সাড়ে ৭ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়েছে। এ তিন দেশের জন্য উল্লিখিত চুক্তির বাইরে আরও ৬০০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ৬০০ কোটি ডলারের চুক্তির বিষয়ে কংগ্রেসকে নতুন করে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রয়োজন হয়নি; কারণ এগুলো আগে থেকে অনুমোদিত সামরিক প্যাকেজের সমন্বয় অথবা সরাসরি ‘বাণিজ্যিক বিক্রয়’ হিসেবে বিবেচিত। তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল























কাহারোলে ভুমি অফিসের কাজের অগ্রগতির পরিদর্শনে জেলা প্রশাসক