ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 73

মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর টিয়ারশেল ও হামলা চালিয়েছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকেই পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরইমধ্যে শুক্রবার (২০ মার্চ) হামলা চালানোর ঘটনা ঘটল।

ফার্সি নববর্ষের বার্তায় ‘জাতীয় ঐক্যের’ ডাক দিলেন মুজতবা খামেনি

এদিন সকালে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনা বাহিনীর বাধার মুখে পড়েন। পরে মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করেন। তারা আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পারার কারণে যতটা সম্ভব স্থাপনার কাছাকাছি অবস্থান করে নামাজ আদায় করেন।

এদিকে আল-আকসা বন্ধ রাখার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মুসলিমদের অনুভূতির ওপর আঘাত বলে অভিহিত করা হয়েছে।

এছাড়াও বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এ ধরনের কর্মকাণ্ডের কারণে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির দায় অবশ্যই ইসরায়েলকেই বহন করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আপডেট সময় : ১১:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬