ইরানযুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে ৪ হাজার ৮২৯ জন আহত

- আপডেট সময় : ০৪:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 79
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪ হাজার ৮২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি নিশ্চিত করেছে, আহতদের মধ্যে এখনও ১১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর, ২১ জনের অবস্থা মাঝারি এবং ৭৮ জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আক্রমণ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে এ সংঘাত চরম আকার ধারণ করেছে। এ যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
জবাবে ইরানও ইসরায়েল এবং জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপকভাবে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। ইরানের এই পাল্টা হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার ও আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

























