ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ইরানের কৌশলের কাছে কাবু আমেরিকা!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 46

গত প্রায় চার সপ্তাহ যাবৎ অত্যন্ত কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে, আর এই অচলাবস্থা শিগগিরই নিরসনের কোনো আভাসও মিলছে না। পারস্য উপসাগরে জাহাজে হামলার শঙ্কা এবং ইরানের হুমকির কারণেই মূলত এই পথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

সারা বিশ্বের প্রায় ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল এবং খাদ্য উৎপাদনে ব্যবহৃত সারের প্রধান পরিবহন রুট এটি। চলমান এই তীব্র জ্বালানি সংকটের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে অবরোধ তুলে নেওয়ার চেষ্টার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠানো এবং মার্কিন নৌবাহিনীর পাহারায় তেলবাহী জাহাজগুলো পারাপারের বিকল্প উপায় খুঁজছেন।

ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ডলার বাজারে আনছে যুক্তরাষ্ট্র

তবে ভৌগোলিক সুবিধা এবং সামুদ্রিক মাইন ও সস্তা ড্রোনের মতো অপ্রচলিত যুদ্ধকৌশলের কারণে এই অঞ্চলে ইরান এখনো বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এসব কারণে যুক্তরাষ্ট্র বা অন্য পশ্চিমা দেশগুলোর জন্য এই প্রণালিতে জাহাজের নিরাপত্তা দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এর পাশাপাশি এই নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখার মাধ্যমে ইরান আর্থিকভাবেও ফায়দা লুটছে। গত ২৩ মার্চ ‘লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স’-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুটি নৌযান বড় অঙ্কের অর্থের বিনিময়ে এই জলপথ দিয়ে নিরাপদে গন্তব্যে গেছে। এমনকি ইরানি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে, নির্দিষ্ট কিছু জাহাজকে নিরাপদে পারাপারের সুযোগ দিয়ে তারা ভবিষ্যতেও এই ফি আদায় কার্যক্রম চালিয়ে যাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে ইরানের কৌশলের কাছে কাবু আমেরিকা!

আপডেট সময় : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬