আমরা কাতার নই’, ইসরায়েলকে হুমকি পাকিস্তানের

- আপডেট সময় : ১০:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 196
মধ্য-প্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। তাতে নাক গলিয়ে বিশ্বের কাছে ‘শান্তিদূত’ হয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান।
সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ-সমর্থিত পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি ইরান বা বিশ্বের যে প্রান্তে পাকিস্তানের কোনও রাষ্ট্রদূতকে ঝুঁকির মুখে পড়তে হয়, তাহলে ইসরায়েলকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরানে পাকিস্তান দূতাবাস
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল যেন মনে রাখে যে আমরা কাতার নই। যদি বিশ্বের কোনও প্রান্তে আমাদের কূটনীতিবিদদের কোনও ক্ষতি হয়, তাহলে ওদের ভয়াবহ পরিস্থিতি করে দেওয়া হবে।’
জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। এসব হামলার কিছু অংশ পাকিস্তান দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনের কাছাকাছি ছিল। তবে দূতাবাস বা পাকিস্তানি কূটনীতিকদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে।
এদিকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ২৮ দিনে গড়িয়েছে। বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলা চলছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদ একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় ভূমিকা রাখতে চাচ্ছে। পাকিস্তান জানিয়েছে, দুই পক্ষ চাইলে তারা আলোচনার আয়োজন করতেও প্রস্তুত।
টুইটারে পাকিস্তানি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টদের দাবি, পাকিস্তান যে ইরানের সাথে আমেরিকার মধ্যস্থতা করিয়ে দিতে চাইছে, সেজন্যই হয়তো ইসরায়েল ‘পাকিস্তানি দূতাবাসে’ হামলা করতে চেয়েছে।
এই কথা সত্য যে ইসরায়েলের এই ধরনের কাজের রেকর্ড আছে। তারা এর আগে ফিলিস্তিন এবং ইরানসহ একাধিক দেশে বারবার মধ্যস্থতাকারীদেরকে হত্যা করেছে বা করার চেষ্টা করেছে। ফলে সম্প্রতি পাকিস্তান যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, এটা ইসরায়েলের অপছন্দই হওয়ার কথা।

























