রোববারের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / 201
আগামী রোববারের মধ্যে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। আগামীকাল না হলেও রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে পারবো। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দেইনি।
আওয়ামী লীগের টানা তিনবারের এই সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেয়া যাবে না। তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
























