ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে কৃষকদের উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম.এ জলিল শাহ কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 64

নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে দিনাজপুরের কাহারোলে কৃষকদের জন্য “উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) সহযোগিতা করছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় কুমার দেবনাথ, এডিডি (হর্টিকালচার) কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ খরশীদ হাসান।

প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা (GAP) সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। এতে নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন, পরিবেশ সুরক্ষা, কৃষি পণ্যের মানোন্নয়ন এবং বাজারজাতকরণ সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা জানান, এঅচ অনুসরণ করলে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। পাশাপাশি কৃষি খাতে অর্থনৈতিক স্থিতিশীলতা, পরিবেশগত ভারসাম্য ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে, যা ভবিষ্যতে নিরাপদ ও লাভজনক চাষাবাদে সহায়ক হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাহারোলে কৃষকদের উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬