ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এখনও অব্যবহৃত রয়েছে: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 51

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ‘অধিকৃত ভূখণ্ডের’ আকাশসীমা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণেই ছিল। শুধু তাই নয়, সংঘাত চলাকালে নিজেদের সামরিক সক্ষমতার পুরোটা ব্যবহার করেনি তেহরান; বরং তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনো অব্যবহৃত রয়ে গেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিমের বরাতে এসব তথ্য জানা গেছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাই-নিক সম্প্রতি এই দাবি করেছেন। নিজেদের সামরিক শক্তির গভীরতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, দেশের ‘ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে।’

জেনারেল রেজা তালাই-নিক তাদের সামরিক আধিপত্যের বিষয়টি জোর দিয়ে আরও বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অধিকৃত ভূখণ্ডের আকাশসীমার ওপর ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এখনও অব্যবহৃত রয়েছে: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬