ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না : হানিফ

কুষ্টিয়া সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / 262

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।

আজ বুধবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, খন্দকার ইকবাল মাহমুদ, রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

হানিফ বলেন, বিএনপির দুই শীর্ষ নেতা দুর্নীতির দায়ে দ-প্রাপ্ত। এজন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আর সে কারণেই তারা আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না। ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি ভোট চুরিতে রেকর্ড করেছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যের প্রতিফলন থাকবে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে।

হানিফ বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। কারো সঙ্গে বিবাদ নেই। তাই আপোস করারও দরকার নেই। জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠু উপায়ে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না : হানিফ

আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩