ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা ফেলা বন্ধ করো, ইসরায়েলকে ম্যাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / 198

আত্মপক্ষ সমর্থন না করে গাজায় বোমা বেলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকারটি গতকাল শুক্রবার প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, বোমা ফেলা নিয়ে আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গা নেই। আর যুদ্ধবিরতি ইসরায়েলের জন্যই উপকার হবে।

ম্যাখোঁ বলেন, ফ্রান্স হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্পষ্টভাবে নিন্দা জানায়। কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার সময় আমরা বলতে চাই, গাজায় এই বোমা হামলা বন্ধ কর।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ অন্যান্য দেশের নেতারাও যুদ্ধবিরতির আহ্বান জানাবেন বলে সাক্ষাৎকারে আশা ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, শিশু, মহিলা ও বৃদ্ধ মানুষদের বোমা ফেলে হত্যা করা হচ্ছে। এর কোনো কারণ নেই এবং বৈধতাও নেই। তাই আমরা ইসরায়েলকে থামতে আহ্বান জানাই।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, যে কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েল নয়, হামাস দায়ী।

গত ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণে ইসরায়েলের ১ হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়। এ ছাড়া হামাস জিম্মি করেছে অন্তত ২৪০ জন। এ হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু।

নিউজটি শেয়ার করুন

বোমা ফেলা বন্ধ করো, ইসরায়েলকে ম্যাখোঁ

আপডেট সময় : ০৮:২২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩