বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / 192
মহাজোটের শরীক দলের সাথে যুক্ত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।
আজ বৃহস্পতিবার (২৩ শে নভেম্বর) সকালে, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনে ৩৫ থেকে ৪০ টা আসনে অংশগ্রহণ করবে তার দল।বিএনপিসহ সব দলকে অংশগ্রহণের আহবান জানিয়ে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে ভোটের তারিখ পেছানোর দাবিও জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
এদিকে, মনোনয়ন ফরম বিক্রির সময় আরও একদিন বাড়িয়েছে তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম চলছে।
























