১১০ ইউএনও বদলির সুপারিশ ইসিতে

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / 222
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার (৬ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
অশোক কুমার দেবনাথ বলেন, ১১০ জন ইউএনও বদলির জন্য প্রস্তাব আমাদের কাছে এসেছে। এখনও কমিশন অনুমোদন দেয়নি।
এর আগে, আট বিভাগের ৪৭ ইউএনওকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করে। কমিশন তাতে অনুমোদন দেয়।
গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়। এক্ষেত্রে যেসব ইউএনওদের কার্যকাল এক বছর হয়েছে, তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়েছিল।
ট্যাগস :
১১০ ইউএনও বদলির সুপারিশ ইসিতে





















