ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চালক-হেলপারের

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / 231

যশোরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পারভেজ ও নাজমুল। এদের মধ্যে নিহত চালক পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। এমন রেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। তবে ধারণা করছেন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, খবর পেয়ে যশোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

ট্রাকে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চালক-হেলপারের

আপডেট সময় : ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩