ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বই পাবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / 241

আগামী ১ জানুয়ারি ‘বই উৎসব’ করবে সরকার। বই উৎসবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন বই দেওয়া হবে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠিতে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, বই উৎসবে প্রাক-প্রাথমিক স্তর থেকে নবম ও সমমান শ্রেণির ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হবে। বিতরণ করা হবে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই। এর মধ্যে শিক্ষক সহায়িকা থাকবে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি।

বই উৎসবে ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক স্তরের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন, প্রাথমিক স্তরের ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন, মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১ কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন, দাখিলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন, ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন, কারিগরির (ট্রেড) ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২ জন, দাখিল ভোকেশনালের ৬ হাজার ১৫ জন ও ব্রেইল পদ্ধতির ৭২৪ জন; এই মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পাবে নতুন বই।

মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ কর্ম এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে যথানিয়মে বই বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

নতুন বই পাবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৪২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩