ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ভোট বর্জন করেছে তারা আবারও পরাজিত: কাদের

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন, রোববার, ৭ জানুয়ারী ২০২৪
  • / 208

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।

রোববার (৭ জানুয়রি) সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ১০টায় তার মা-বাবার কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে আসেন।

কাদের বলেন, বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে ভোটাররা তাদেরকে বর্জন করেছে। সারাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।

এসময় ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, তার ছোট ভাই শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দীন মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

যারা ভোট বর্জন করেছে তারা আবারও পরাজিত: কাদের

আপডেট সময় : ০৬:৪৮:৫৯ পূর্বাহ্ন, রোববার, ৭ জানুয়ারী ২০২৪