ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 216
ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাস-সিএনজির সংঘর্ষে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।























