ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুতিদের হামলায় ডুবল সেই ‘রুবিমার’ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, রোববার, ৩ মার্চ ২০২৪
  • / 169

ইরানপন্থী ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠি হুতিদের হামলায় লোহিত সাগরে ক্ষতিগ্রস্ত সেই মালবাহী জাহাজ ‘রুবিমার’ ডুবে গেছে। গতকাল শনিবার হুতিদের হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর মাস থেকেই লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করতে শুরু করে হুতিরা। এতে এখন পর্যন্ত বহু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হুতিদের হামলায় লোহিত সাগরে জাহাজডুবির ঘটনা এটিই প্রথম।

আজ এক বিবৃতিতে ইয়েমেন সরকার জানিয়েছে, গতকাল রাতে জাহাজটি ডুবে গেছে। এর ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে ইয়েমেন সরকার। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জাহাজটি ৪১ হাজার টনেরও বেশি সার পরিবহন করছিল।

ইতিমধ্যে জাহাজটি পরিদর্শন করেছেন ইয়েমেন সরকারের একটি প্রতিনিধিদল। তারা বলেছে, জাহাজটি যুক্তরাজ্যের মালিকানাধীন বলে জানা গেছে। জাহাজটি এখনো পুরোপুরি ডুবে যায়নি, আংশিক ডুবেছে। তবে কয়েক দিনের মধ্যেই জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হুতিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন জানাতে হুতিরা এসব হামলা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

হুতিদের হামলায় ডুবল সেই ‘রুবিমার’ জাহাজ

আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, রোববার, ৩ মার্চ ২০২৪