ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • / 196

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ (বৃহস্পতিবার, ৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ (YAK-130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায়। পরে বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এসময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। একপর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম বিমানবাহিনীর একজন কর্মকর্তা বলেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন। আরেকজন সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় : ১২:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪