বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

- আপডেট সময় : ১১:৪১:২২ পূর্বাহ্ন, রোববার, ৭ জুলাই ২০২৪
- / 146
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত রাজু (১৯) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (৬ই জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগদল বিওপি সীমান্তে বিজিবি ও পুলিশকে রাজুর মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর মরদেহ বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মরদেহ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় আজ বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শুক্রবার ভোররাতে রাজুসহ কয়েকজন মিলে উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় রাজু।






















