ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

আইএসপিআর
  • আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 155

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪