ডলারের দামের তারতম্য কেন তা খতিয়ে দেখা হচ্ছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, রোববার, ১৮ অগাস্ট ২০২৪
- / 142
ডলারের দামের তারতম্য কেন তা খতিয়ে দেখতে সবপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
আজ (রোববার, ১৮ আগস্ট) সকালে সচিবালয়ে তিনি একথা বলেন। এসময় এডিবি ও বিশ্বব্যাংকের চলমান বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘ডলারের দামের তারতম্য এবং বাজার মনিটরিং নিয়ে আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো। আর যতটুকু সম্ভব পণ্য আমদানি করার চেষ্টা করবো। আমাদের লক্ষ্য বর্তমানে বাজারের চাপটাকে কমিয়ে আনা। সাধারণ মানুষের ওপর যেন বাড়তি চাপ না পড়ে।’






















