ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 123

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মহাদেব কুমারসহ আরেকজন।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় ৩৯৩নং মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমারের বাড়ি উপজেলার ফকিরভিঠা গ্রামে। আহতদের মধ্যে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ছাড়াও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি বলেন, ‘বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে।’

ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমদ বলেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমরা তার মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪