অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে ডাক পাচ্ছে না জাপা

- আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / 138
অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি (জাপা)। বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে দেয়া এক ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না।’
এর আগে এক পোস্টে হাসনাত লেখেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।’
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয়পার্টির সংলাপ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কীভাবে আলোচনায় ডাকে?
গত শনিবার থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে সরকার। প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ বেশকিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী ১৯ অক্টোবর (শনিবার) ফের সংলাপ হওয়ার কথা রয়েছে।

























