ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের জন্য আমেরিকার সমর্থন অটুট থাকবে

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / 114

গাজা ও লেবাননে সহিংসতার বৃদ্ধির মধ্যে ইসরাইলের প্রতি আমেরিকার অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার (৯ই অক্টোবর) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ৩০ মিনিটের ফোনালাপে এই প্রতিশ্রুতি দেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসও এই ফোনালাপে যোগ দেন।

বার্তাসংস্থা আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টের পর এটাই তাদের প্রথম প্রকাশিত ফোনালাপ এটি। আরও বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তার প্রতি তার অটুট প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাইডেন পহেলা অক্টোবর ইসরাইলে করা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জা-পিয়েরে তাদের এই আলাপকে প্রত্যক্ষ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে ইসরাইলি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়ে রেখেছে ইসরাইল। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা এখন চরমে। এমন এক সময়ে বাইডেন-নেতানিয়াহু ফোনালাপ করলেন যথন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলার কথা বিবেচনা করছে।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলের জন্য আমেরিকার সমর্থন অটুট থাকবে

আপডেট সময় : ০১:৩৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪