ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র, বললেন ফারুকী

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / 131

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এদিকে, আজ (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

মূলত এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও। যেখানে তুলে আনা হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো নির্যাতিত মানুষদের। ক্যাপশনে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট যেখানে সব মত পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণ-আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলব না কিছুই।’

ভিডিওটি শেয়ার করেন ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যতো অস্বীকার করবে আমরা ততোবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিব কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনও আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’

প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনে মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এদিন প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’

নিউজটি শেয়ার করুন

অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র, বললেন ফারুকী

আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪