ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৯৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / 153

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে সারা দেশে নতুন করে আরো ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (শনিবার, ১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ৪০৭ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৯৪

আপডেট সময় : ১০:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪