ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, ভর্তি ৪৫৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / 144

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় ভাইরাসটির সংক্রমণে নতুন করে আরো ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (শুক্রবার, ২২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৮ জন। অন্যদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৮২৬ জন ডেঙ্গুরোগী।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৮১ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, বরিশাল বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৮২৬ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৪৩৮ জনের মধ্যে ৫০ দশমিক ৯০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ১০ শতাংশ পুরুষ।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, ভর্তি ৪৫৮

আপডেট সময় : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪