ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় প্রাণহানি সাড়ে ৪৪ হাজার ছাড়াল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 164

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শাতাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গাজায় গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এনিয়ে প্রাণহানি সাড়ে ৪৪ হাজার ছাড়াল। আর আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৬ হাজার। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় প্রাণহানি সাড়ে ৪৪ হাজার ছাড়াল

আপডেট সময় : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪