ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

- আপডেট সময় : ০৯:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 200
গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫১৭ জন। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৮৬ জন।
শুক্রবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের। এছাড়া নতুন করে ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন এবং দক্ষিণ সিটিতে ৬৭ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, এবং সিলেট বিভাগে ১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ হাজার ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। আর মৃত্যুবরণ করা ৫১৭ জনের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।
অন্যদিকে একদিনে সারা দেশে ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২০০ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
























