ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 130

ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘শুধু তরুণ তরুণীরাই নয়, বয়স্কদেরকেও কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।’ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ (বুধবার, ১ জানুয়ারি) সকালে পূর্বাচলে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এবার আটটি দেশের ৩শ’রও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

ড. ইউনূস বলেন, আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে, বিদেশিদের নিয়ে ঢাকায় কেন্দ্রীয় মেলা হবে। উপজেলা থেকে সেরা উদ্ভাবন আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

তিনি বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। মানুষের কাজই হলো নিজের মন মতো কাজ করা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে।

ড. ইউনূস উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘মেলার উদ্দেশ্যেই হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা।’ সরকারি পৃষ্টপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।’

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সেখ বসিরউদ্দিন বলেন, ‘বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করা হবে।’ রমজানে সকল নিত্যপণ্যের দাম কবে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

এ নিয়ে চতুর্থবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হতে যাচ্ছে এই মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলার যৌথ আয়োজক।

এবারের মেলায় বিশ্বের সাতটি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। থাকছে বিভিন্ন ক্যাটাগরিতে দেশি বিদেশি ৩৬১টি স্টল। এছাড়াও জুলাই-আগস্টের স্মৃতির আদলে থাকছে জুলাই ও ছত্রিশ চত্ত্বর এবং ইয়ুথ প্যাভিলিয়ন। পণ্য প্রদশর্ণীতেও থাকছে নতুনত্ব।

মেলায় প্রবেশের টিকিটের মূল্য বড়দের ৫০ ও ছোটদের ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মেলার বাইরে হকারদের দৌরাত্ম বন্ধ করতে রয়েছে বিশেষ পদক্ষেপ। আজ ১ লা জানুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০১:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫