ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ. কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, নিরাপদে ১৭৬ আরোহী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 152

দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর বুসানের আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বিমানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসান শহরের বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। তবে নিরাপত্তা কর্মীরা কেবিন ক্রু-সহ ১৭৬ আরোহীকে বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ বলছে, রাজধানী সিউল থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে। এদিন রাত সাড়ে ১০টার দিকে বিমানের পেছনের দিকে আগুন ধরে যায়।

পরে নিরাপত্তাকর্মীরা বিমানের ১৭৬ আরোহীর সবাইকে নিরাপদে নামিয়ে আনেন। এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ধরে যাওয়া এয়ার বুসানের বিমানে ১৬৯ জন যাত্রী ও ৭ কেবিন ক্রু ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬। জেজু এয়ারের এই বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এতে ওই বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি ঘটে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

দ. কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, নিরাপদে ১৭৬ আরোহী

আপডেট সময় : ১০:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫