ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহ করলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 89

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ৯০টি ইন্টারসেপ্টর সরবরাহ করেছে ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিশ্চিত করেছে এই তথ্য।

মস্কোকে পশ্চিম জেরুজালেম জানিয়েছে, সহায়তা নয় বরং যুক্তরাষ্ট্রকে ইন্টারসেপ্টরগুলো ফেরত দিতে ইউক্রেনে ইন্টারসেপ্টরগুলো পাঠানো হয়েছে।

তবে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, হাসিডিক ইহুদিদের ধর্মীয় স্থান কিয়েভের দক্ষিণের শহর উমানে তীর্থযাত্রায় ইসরাইলিদের বাধা দেন জেলেনস্কি।

প্যাট্রিয়ট সরবরাহ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

ফলে বাধ্য হয়ে ইউক্রেনকে ইন্টারসেপ্টর সরবরাহ করে ইসরাইল। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পর কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯জন।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সরবরাহ করলো ইসরাইল

আপডেট সময় : ০৮:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫