গাজা পুনর্গঠনে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর: ট্রাম্পের দূত

- আপডেট সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / 124
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুনর্গঠনে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর। উপত্যকাটি পরিদর্শনের পর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এ তথ্য জানান।
সাক্ষাৎকারে মার্কিন এ কর্মকর্তা বলেন, ‘গাজায় পানি নেই এবং বিদ্যুৎ নেই। সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আশ্চর্যজনক।’
এদিকে গাজার আড়াই হাজার শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, চিকিৎসার জন্য তাদের অবিলম্বে বিদেশে পাঠানো উচিত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৪২ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৭ হাজার ৫০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে।
গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি অভিযান। বোমা হামলা হয়েছে জেনিন শরণার্থী শিবির ও তুলকারেম হাসপাতালে। নিহত হয় অন্তত ২ জন। পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে ১২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অভিযান চালানো হয় হেবরনের ফাওয়ার শরণার্থী শিবিরেও।

























