ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার ৪ বছরের দণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৪৮ অপরাহ্ন, রোববার, ২৫ মে ২০২৫
  • / 168

মানি লন্ডারিং মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ (রোববার, ২৫ মে) ঢাকার বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। তবে এ মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান।

মামলার তদন্তে উঠে আসে, রাজনীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অপরাধ চক্র। ঢাকার একাধিক হোটেলে চলত অবৈধ কর্মকাণ্ড—যেখানে ছিল অস্ত্র, মাদক, এবং বিপুল অর্থ লেনদেন।

নিউজটি শেয়ার করুন

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার ৪ বছরের দণ্ড

আপডেট সময় : ০১:০৯:৪৮ অপরাহ্ন, রোববার, ২৫ মে ২০২৫