ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 0

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এ দিন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।

অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তারিখও পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভায় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি।

২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

নিউজটি শেয়ার করুন

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ

আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬