ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানিয়ে সরে দাঁড়ালেন মাস্ক

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 102

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়ার ঘোষণা দেন মাস্ক।

এ সময় তিনি জানান, ট্রাম্প প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগ তাদের কাজ চালিয়ে যাবে। মাস্কের বিশ্বাস, তিনি না থাকলেও থেকে যাবে তার হাতে গড়ে উঠা এই বিশেষ বিভাগ। যার প্রধান কাজ ছিল সরকারের ব্যয় সংকোচন করা।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই এই বিভাগের দায়িত্ব পেয়েছিলেন ইলন মাস্ক। যেখানে প্রতি বছর ১৩০ দিন সরকারি দায়িত্ব পালন করার কথা ছিল টেসলা প্রধানের।

বাজেটে ট্রাম্পের ট্রিলিয়ন ডলারের করছাড় ও ব্যয় বৃদ্ধির বিরোধিতা করার এক দিন পরই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ইলন মাস্ক।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানিয়ে সরে দাঁড়ালেন মাস্ক

আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫