ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:৩৬ অপরাহ্ন, রোববার, ১ জুন ২০২৫
  • / 136

তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার (১ জুন) ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি বাধা দেয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়, হুতিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় জেরুজালেমসহ বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে দখলদারদের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের একাধিক অঞ্চলে সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। সম্প্রতি গোষ্ঠীটি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা এবং হুতি অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলা তাদের দমাতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ১০:১৪:৩৬ অপরাহ্ন, রোববার, ১ জুন ২০২৫