ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 128

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় ভুট্টারক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত হয়েছে। আজ (বুধবার, ৪ জুন) সকালে ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করতে গেলে বিদ্যুতের পড়ে থাকা তার মাটিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই এলাকার শ্রমিক জামিদুল ইসলাম (২৩)।

আহত অবস্থায় শ্রমিক রব্বানি (৩২), শাহিন আলম (৩৫), জয় ইসলামকে (৩০) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। জয়কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ওই ভুট্টাক্ষেতের উপর দিয়ে চলে গেছে বিদ্যুতের তার। একটি তার ছিড়ে নিচে পড়ে ছিল। ১৪ জনের একটি শ্রমিক দল ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করছিল।

কিন্তু হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকরা বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটে মর্মান্তিক প্রাণহানি। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫