ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 122

ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাস স্ট্যান্ড এলাকায় মিজান পরিবহন নামের বাসের ধাক্কায় মাহিন্দ্রায় থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। আজ (বুধবার, ৪ জুন) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভাঙ্গা ইউনিটির দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘মিজান পরিবহন ঢাকা থেকে আসছিল আর মাহিন্দ্রা কিছু যাত্রী নিয়ে গোপালগঞ্জের টেকেরহাটের দিকে যাচ্ছিল।’

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত

আপডেট সময় : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫