ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 127

ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির সংঘর্ষে নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রীর মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের হেলপার, অটোরিকশার চালক ও আরো চার যাত্রী। পরে আহত ৬ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান জানান, নিহতদের মরদেহ থানায় রয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নারীসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫