ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 118

কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সাম্প্রতিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেলোর কাছে একটি পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে নিকটবর্তী একটি নদী উপচে পড়ার পর ভূমিধসের ঘটনা ঘটে।

অ্যান্টিওকুইয়া ডিপার্টমেন্টের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনডন বলেন, আটজন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

বেলোর মেয়র লোরেনা গনজালেজ জানিয়েছেন, দুর্যোগ কবলিত এলাকার মাটি এখনও ‘অস্থিতিশীল’ এবং উদ্ধারকর্মীরা তল্লাশি অব্যাহত রাখতে ‘বড় ঝুঁকি’ নিচ্ছেন।

পশ্চিম কলম্বিয়ার আন্দিজে অবস্থিত অ্যান্টিওকুইয়া বর্ষাকালে প্রায়ই ভূমিধসের শিকার হয়।

গত মাসে মেডেলিনের আরেক শহরতলী সাবানেতায় ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

আপডেট সময় : ০৩:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫