ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ৩ মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 83

২০১৫ সালের কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোলবোমা হামলায় হত্যাসহ ৩টি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত।

আজ সোমবার বিকেলে এ তথ্য জানান পাবলিক প্রসিকিউটর কায়মুল হক রিংকু।

তৎকালীন সরকারের দায়ের করা মামলাগুলো রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হলে, বিএনপি প্রধানকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করে পুলিশ। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনকে অভিযুক্ত করা হয়। সম্প্রতি ২ মামলার শুনানিতে তার সম্পৃক্ততার প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেয় আদালত। এছাড়া, একই বছরের ২৫ জানুয়ারি নাশকতার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে।

পাবলিক প্রসিকিউটর কায়মুল হক রিংকু বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে উনার(খালেদা জিয়ার) সমস্ত কাগজপত্র গুলশান কার্যালয়ের সমস্ত চিত্র কোর্টে তুলে ধরার পরে কোর্ট সন্তুষ্টু হয়ে উনাকে মামলা থেকে অব্যাহতি দেন।’

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় ৩ মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

আপডেট সময় : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫