ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 29

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের দাবিতে মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো।

বিক্ষোভকারীরা ‘এখনই গাজাকে ক্ষুধার্ত করা বন্ধ করুন’, ‘গাজার শিশুদের খাওয়ান’ এবং ‘সীমান্ত খুলে দাও, অবরোধ শেষ কর’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন।

গণ অনাহার অভূতপূর্ব মাত্রায় বেড়ে যাওয়ায় গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ বন্ধের দাবিতে রাজধানী ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং সান ফ্রান্সিসকোসহ অন্যান্য শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হবে না বলে ইসরায়েলের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও মঙ্গলবার জাতিসংঘ গাজায় ত্রাণ প্রত্যাশীদের ওপর হামলার ‘অগ্রহণযোগ্য প্যাটার্নের’ নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫৯ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেনা অভিযানে ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫