ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 68

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের করিমপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।

ওসি জানান, আজ সকালে ফরিদপুর-মাগুরা মহাসড়কের করিমপুর এলাকায় রয়েল পরিবহন ও স্থানীয় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং ১০ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০৩:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫