ঢাকা ১০:২০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, রোববার, ২৭ জুলাই ২০২৫
  • / 59

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন।

“আমি এখান থেকে স্বৈরশাসক খামেনির প্রতি একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই: আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তবে আমাদের দীর্ঘ হাত আরও বেশি শক্তি নিয়ে তেহরানে পৌঁছাবে- এবং এবার ব্যক্তিগতভাবে আপনাদেরও,” কাৎজকে উদ্ধৃত করে বলেছে ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্র।

ইসরায়েলি হুমকির বিষয়ে ইরানি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালালে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়। তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়েছে।

গত ২৪ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতির কারণে সংঘাতের অবসান ঘটে। সুত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, রোববার, ২৭ জুলাই ২০২৫