ঢাকা ১০:২১ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংককে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 64

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

দৈনিক থাই এনকোয়ারার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ব্যাংককের চাতুচাক জেলার অর টর কোর মার্কেটে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে।

নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা কর্মী, বাজারের এক বিক্রেতা এবং সন্দেহভাজন বন্দুকধারী রয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে ৬১ বছর বয়সী সাবেক নিরাপত্তা রক্ষী হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি এর আগে গুলিবিদ্ধ ও নিহত রক্ষীদের সঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন।

গুলি চালানোর পর সন্দেহভাজন ওই ব্যক্তি বাজারের মাঝখানে একটি বেঞ্চে বসে নিজেকে গুলি করে হত্যা করে।

সন্দেহভাজনের উদ্দেশ্য জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ব্যাংককে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আপডেট সময় : ০৩:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫