হামাসের ‘ঘৃণ্য’ জিম্মি ভিডিওর নিন্দা জানিয়েছে ফ্রান্স

- আপডেট সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, রোববার, ৩ অগাস্ট ২০২৫
- / 52
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট শনিবার হামাসের সশস্ত্র শাখা এবং অন্য একটি ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠীর পোস্ট করা গাজায় জিম্মিদের ভিডিওকে ‘ঘৃণ্য’ বলে নিন্দা জানিয়েছেন।
ব্যারট এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “হামাস দ্বারা গাজায় ৬৬৬ দিন ধরে আটকে রাখা ইস্রায়েলি জিম্মিদের ঘৃণ্য, অসহনীয় ছবি
তিনি বলেন, ‘তাদের অবশ্যই মুক্তি দিতে হবে, কোনো শর্ত ছাড়াই। হামাসকে অবশ্যই নিরস্ত্র করতে হবে এবং গাজার শাসন থেকে বাদ দিতে হবে।
তিনি গাজার জনগণকে ব্যাপক পরিমাণে মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানান।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা শুক্রবার গাজায় আটক এক ইসরায়েলি জিম্মিকে একটি সংকীর্ণ কংক্রিটের সুড়ঙ্গের ভেতর দুর্বল ও অপুষ্টিতে ভুগতে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার সময় অপহৃত এক ইসরায়েলি-জার্মান জিম্মির ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওগুলো প্রকাশের পর ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইসরায়েলের শীর্ষ জেনারেল, সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জিম্মিদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হলে গাজায় লড়াইয়ে কোনো অবকাশ থাকবে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে ৪৯ জন এখনও গাজায় আটক রয়েছেন, যার মধ্যে ২৭ জন ইসরায়েলি সামরিক বাহিনী মৃত বলে দাবি করেছে।
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হামাসের হামলায় ১ হাজার ২১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
গাজায় স্থল সেনা পাঠানোর পর থেকে এ পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের অভিযানে গাজায় কমপক্ষে ৬০,৩৩২ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

























