ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ৫

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 88

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সেনাঘাঁটিতে বন্দুক হামলায় পাঁচ সৈন্য গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় ১০টা ৫৬ মিনিটে এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হামলাকারী একজন সেনা সার্জেন্ট।

এরপর জরুরি ভিত্তিতে আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়। গুলি চালানোর ৩৯ মিনিট পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সন্দেহভাজন বন্দুকধারী একজন সেনা সার্জেন্ট বলেও মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে ওঠে এসেছে।

জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ড। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য। তবে তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিষ্ট হিসেবে যোগ দেন।

তবে কি কারণে এ বন্দুক হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। সন্দেহভাজনকে আটক করায় আপাতত আর কোনো হামলার শঙ্কা না থাকলে, সব বাসিন্দাকে দরজা-জানালা বন্ধ রেখে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবারের হামলায় সামরিক অস্ত্র ব্যবহার করা হয়নি, যা ‘ব্যক্তিগত হ্যান্ডগান’ দিয়ে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে সাংবাদিকদের বলেছেন, সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ নিশ্চিত করবে যে অপরাধীকে ‘আইনের সর্বোচ্চ মাত্রায় বিচার করা হবে’।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই গোলাগুলির ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এক্স-এ এক পোস্টে প্রতিশ্রুতি দিয়েছেন যে “অপরাধী এবং অন্য যে কেউ জড়িত বলে প্রমাণিত হবে তার দ্রুত বিচার করা হবে।

২০১৯ সালে হাওয়াইয়ের পার্ল হারবার নেভাল শিপইয়ার্ডে এক মার্কিন নাবিক গুলিবিদ্ধ হয়ে দু’জনকে হত্যা করে এবং তৃতীয়জনকে আহত করে, একই বছর ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন নসাকোলায় এক সৌদি সামরিক ছাত্র তিনজনকে গুলি করে হত্যা করে।

২০১৫ সালের জুলাই মাসে মোহাম্মদ ইউসুফ আবদুল আজিজ টেনেসির দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে চার মেরিন সেনা ও এক নাবিককে হত্যা করে। এফবিআই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সহিংসতা একটি “বিদেশী সন্ত্রাসী গোষ্ঠী” দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ওয়াশিংটন নেভি ইয়ার্ডে অ্যারন অ্যালেক্সিস ১২ জনকে হত্যা ও ৮ জনকে আহত করে।

এর চার বছর আগে টেক্সাসের ফোর্ট হুডে মার্কিন সেনাবাহিনীর এক মনোরোগ বিশেষজ্ঞ ১৩ জনকে হত্যা ও ৩০ জনেরও বেশি আহত করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ৫

আপডেট সময় : ০২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫